সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Headline
ব্রেকিং নিউজ বেলজিয়াম থেকে ‘মাস্টার ইন ফাইন্যান্স উইথ ডিস্টিংশন’ ডিগ্রি অর্জন করলেন নগরকান্দার কৃতি সন্তান মোঃ সাদ সিদ্দিকি। কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর?
Headline
Wellcome to our website...
ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেড সাধারণ সভা
/ ২২৮ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১:৫৫ অপরাহ্ন

ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেড সাধারণ সভা

জিএম আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেড সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫/০৮/২৪ রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেড সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়, তেলাওয়াতকারী হাফেজ ক্বারী মো: খালিদ বিন ওসমানী পেশইমাম, ভোমরা পূর্বপাড়া জামে মসজিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো: আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লুৎফর রহমান মন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন এবং বক্তব্য রাখেন জনাব হাবিবুর রহমান হাবিব, আহবায়ক, সাতক্ষীরা জেলা বিএনপি। তিনি বলেন আমরা ভোমরা স্থলবন্দরটাকে দুর্নীতিমুক্ত করতে চাই, এবং গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগমুহূর্ত এই ফাছিবাদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ভোমরা স্থলবন্দরে দুর্নীতি ও চাঁদাবাজদের কারণে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির টাকা লুটে খেয়েছে। কিন্তু এখন থেকে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির কোন প্রকার দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের এখানে কোন ঠাই দেওয়া হবে না।

তিনি আরও বলেন যারা এই দুর্নীতি ও চাঁদাবাজের সাথে জড়িত ছিলেন তাদেরকে প্রত্যেকে আইনের আওতায় আনা হবে এবং যারা ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে হিসাব ও টাকা পয়সা বুঝে দিতে হবে, তা না হলে তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হবে ও তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান আসাদ, জনাব রাইসুল হক, সদস্য সি অ্যান্ড এফ। জনাব রবিউল ইসলাম রবি, সদস্য সচিব সাতক্ষীরা জেলা আহ্বায়ক। জনাব নাজমুল হক মিলন, সি অ্যান্ড এফ। সবাই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এরপর পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়, আহবায়ক জনাব লুৎফর রহমান মন্টু, সদস্য সচিব কিরণ,সদস্য মোহাম্মদ মন্টু, সদস্য খালিদ হাসান, সদস্য মোঃ খোকন। আহ্বায়ক লুৎফর রহমান মন্টু ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির ভবনটা আপনাদের সহযোগিতায় মাধ্যমে দুইতলা বিশিষ্ট ভবনে রূপান্তর করব এই প্রতিজ্ঞা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page