রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়-কুমিল্লায় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ শিরোনাম: ভোলার চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, ‘পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের’ দাবি পরিবারের রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের পঞ্চগড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন ভাল কাজে উৎসাহিত করুন বিশেষ অভিযান ০২/০৫/২৬ ব্রাহ্মণ পাড়া থানা, কুমিল্লা। মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ: এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, পরিশোধে দেরি হলেই হুমকি-হয়রানি। মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা
Headline
Wellcome to our website...
মণিরামপুর উপজেলা বসুন্ধরা-শুভসংঘের কমিটি গঠন
/ ১২৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

এসো তরুণ মিলাই হাত, মাদক ব্যাধি নিপাত যাক’শ্লোগান ও মাদকের বিরুদ্ধে শপথ গ্রহন

মণিরামপুর উপজেলা বসুন্ধরা-শুভসংঘের কমিটি গঠন

সাব্বির হাসান স্টাফ রিপোর্টার(যশোর):

‘এসো তরশ মিলাই হাত, মাদক ব্যাধি নিপাত যাক’ শ্লোগানকে সামনে নিয়ে এবং মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণের মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে উপজেলা বসুন্ধরা-শুভসংঘের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মণিরামপুর পৌরসভা চত্বরে উপজেলা বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে মাদক বিরোধী গণসচেতনতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বসুন্ধরা-শুভসংঘের আহবায়ক এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও মুগ্য আহবায়ক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘের সদস্য মোঃ মনিরুজ্জামান, মোঃ শামছুজ্জামান, প্রবীর সরকার আশরাফুল ইসলাম, শহীদুল ইসলাম, খালিদ মুজাহিদ, জাকারিয়া হোসেন, হোসাইন ইকবাল সানি, শরীফ মাহমুদ,হাসাইন ইকবাল সাদী,জোবের হোসেন তারেক, কামরুল হোসেন,সানজিদা আক্তার সোনিয়া প্রমূখ।

শপথ অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকাসক্তি একটি সামজিক ব্যাধী, সগ্রাসী মরন নেশা। এ নেশার কারনে মারাত্যকভাবে আক্রান্ত দেশের লাখ লাখ মানুষ • বিশেষ করে যুব সমাজ। মাদকের নীল দংশনে তরুণ সমাজ আজ বিপদগামী ও বিপন্ন। দেশকে এগিয়ে নিতে হলে মাদকমুক্ত দেশ গড়তে হবে। দেশকে এগিয়ে নিতে যুব সমাজকে রক্ষা করতে হবে। আর যুব সমাজের অধিকাংশই হচ্ছে শিক্ষার্থী। মাদক আগ্রাসন থেকে নিজেকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে পরিবার সমাজ দেশকে। আর এখনি সময় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, এখনি সময় মাদকমুক্ত জীবন গড়ার শপথ নিয়ে মাদককে না। বলার। বক্তারা আবো বলেন, জীবন একটাই। আর সুন্দরভাবে বাঁচার নামই জীবন। কিন্তু মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয়। প্রতিনিয়ত মাদকের করাল গ্রানে থমকে যাচ্ছে সম্ভাবনাময় এক একটি যজীবনের অধ্যায়। তাই মাদক যে একটি জীবন ও ভবিষ্যৎ বিধবংসী দ্রব্য, এটি নতুন প্রজন্যকে জানান দিয়ে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সবলকে এক যোগে কাজ করতে হবে। আরেকটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর এবং প্রশাসন হচ্ছে দেশ পরিচালনার হাতিয়ার। এই দুইটি পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় মাদক বিরোধী সামাজিক আন্দোলন বেগবান করতে হবে। সভায় মাদককে না বলার শপথ বাক্য পাঠ করান দৈনিক কালের কন্ঠের মনিরামপুর উপজেলা প্রতিনিধি” অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার। এসময় বসুন্ধরা-শুভসংঘের বন্ধুরা হাত উঁচু করে সমম্বরে জানান দেয়- জীবন একটাই। নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব নিজেরই। আর তাই সম্ভাবনাময় জীবনের পথে বাধা হয়ে দাঁড়ানো মাদকের বিরুদ্ধে মুখে নয়-মন থেকে না বলা ও মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গিকারের সময় এসেছে। সভাশেষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম হাফিযুর রহমানকে সভাপতি ও আব্দুর রহমান আকাশকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি বি-বার্ষিক কার্যনিবাহী কমিটি ও পাঁচ সদস্যের একটি উপজেলা কমিটি গঠন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page