সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Headline
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আবুনাঈম রিপন : চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
Headline
Wellcome to our website...
মাটিরাঙায় কৃষকের লাউ গাছ কেটে সাবাড়
/ ২৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ২:০৯ অপরাহ্ন

মাটিরাঙায় কৃষকের লাউ গাছ কেটে সাবাড়

খাগড়াছড়ি প্রতিনিধি : মোঃ জসিম উদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক কৃষকের ৪০ শতাংশ জমির লাউ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক মো. মহরম আলী। মঙ্গলবার (২৯ অক্টোবর) গভীর রাদে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়াডের্র ইছাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক মো. মহরম আলী মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়াডের্র ইছাছড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ক্ষীতগ্রস্থ ওই কৃষক মাটিরাঙ্গা থানায় অভিযোগ দিয়েছেন।

সম্প্রতি ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সংসারে আর্থিক সচ্ছলতা আনতে অনেক স্বপ্ন নিয়ে কয়েকমাস আগে বর্গা নেয়া ৪০ শতক জমিতে বাণিজ্যিকভাবে লাউয়ের চাষ করেন কৃষক মো. মহরম আলী। অনেক পরিশ্রমের ফসল লাউ গাছগুলোতে ইতিমধ্যে লাউ ধরেছে। ইতিমধ্যে কয়েক হাটে লাউ বিক্রি করেছেন। প্রতিদিনের মতো বুধবার সকালের দিকে ক্ষেতে লাউ সংগ্রহ করতে গিয়ে দেখেন তার সৃজিত অধিকাংশ লাউ গাছের গোঁড়া থেকে কেটে ফেলা হয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষক মো. মহরম আলী জানান, তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করতেই শত্রুতামুলক তার জমির লাউ গাছ কেটে ফেলা হয়েছে। এতে তার তিন লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। ভুক্তভোগী কৃষক আরও বলেন, প্রতি সপ্তাহে ৬০/৭০টি লাউ বাজারে বিক্রি করতেন তিনি। কিন্তু সবগুলো লাউ গাছের পাতা এখন মাচার ওপর নুইয়ে পড়েছে। গাছের সঙ্গে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। তিনি এমন বর্বরোচিত ঘটনার বিচারসহ ক্ষতিপুরণ দাবী করেন।

স্থানীয় মো. আবুল কাশেম বলেন, বর্তমান দুর্মুল্যের বাজারে কৃষক মহরম আলীর লাউ বাজারে সবজির চাহিদা পুরনের পাশাপাশি স্থানীয়রা ঘরে বসেই কমদামে লাউ কিনতে পারতো। অপর চাষী চানমনি ত্রিপুরা বলেন, এমন কর্মকান্ড সমর্থনযোগ্য নয়। আমরা কৃষকরা এঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের চিবচার দাবী করছি।

এমন কর্মকান্ড কাঙ্খিত নয় উল্লেখ করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page