বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রাম জেলা আওতাধীন লোহাগাড়ায় উপজেলায় গ্রীনলাইন পূরবীর বাসের মুখামুখি সংঘর্ষ, হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু গাঁজা ও মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার। মো: ইউনুস মিয়া হুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখা ঘোষণা। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় বেগম রোকেয়া দিবস পালিত
/ ১৯৯ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৯:৩২ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় বেগম রোকেয়া দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : মোঃ জসিম
উদ্দীন/মুজিবুর রহমান ভূঁইয়া

‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসুচীর আয়োজন করে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালের দিকে জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুত, রিসোর্স ইন্সট্রাক্টর আসগর হোসেন, মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. হারুন, মাটিরাঙ্গা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।

নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, সাংবাদিক, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page