শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী শেষ বিদায়ে আলি খামেনি: ইতিহাসে রয়ে যাবে উত্তরাধিকার ও বিতর্ক অবুঝ সন্তানের কান্নায় ভারী শাহপুর: কিস্তি দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ ইতি রানী, উৎকণ্ঠায় পরিবার মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশের ২০২৬–২০২৭ কেন্দ্রীয় কমিটি ঘোষণা: জাতীয় সাহিত্য আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা এশিয়ান অলিম্পিয়াডে বাজিমাত: এশিয়ার সেরা বাংলাদেশি শিক্ষার্থী সামিনা নূর তাজ একজন মুক্তিযোদ্ধার বিদায় বাগমারায় দখলদার উচ্ছেদ ছাড়াই পাকা সড়কের প্রস্তাব: বাগমারায় দখলদার উচ্ছেদ ছাড়াই পাকা সড়কের প্রস্তাব:
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান ‌
/ ২১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৭:৪৯ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি : মোঃ জসিম উদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া

শান্তি, সসম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর অধীন বি‌শেষ মান‌বিক সহায়তা কর্মসূ‌চির আওতায় মাটিরাঙ্গা সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় দু:স্থ, অসহায় জনগনের মাঝে নগদ অর্থ ও ই‌লেক্ট্রনিক্স সমাগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১৪ ন‌ভেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে জোন সদরে সহায়তা প্রদান ক‌রেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএস‌সি।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মুরাদ হোসাইন ও মাষ্টার ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প‌রে পরশুরামঘাট আর্মি ক্যাম্পের কবুতরছড়া রাস্তার মাথা এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে মাটিরাঙ্গা সেনা জোন। মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মুহা. মুঈদ উল করিম চৌধুরীর নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে ৬২৩ জন পাহা‌ড়ি-বাঙ্গালীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করে চিকিৎসা সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান। এসময় তিনি ব‌লেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। এই সম্পর্ক বজায় রাখার আহবান জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামী‌তেও এ ধারা অব্যহত থাক‌বে ব‌লে জানান তিনি।

সি‌কিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গিরা মাটিরাঙা সেনা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল‌্য কামনা ক‌রেন।

 

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page