বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
/ ৩০৮ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:১২ অপরাহ্ন

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

আবুনাঈম রিপন

: বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে নরসিংদীর পলাশে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা শহিদ মিনার মাঠে উপজেলার বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ এবং সহকারী শিক্ষকরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উবায়দুর রহমান তালুকদার, ইছাখালী ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সানেরবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান নয়ন প্রমূখ।

মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামের কাছে উপজেলা শিক্ষা অফিসারসহ শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page