বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
মানবজমিন সম্পাদককে সম্মাননা দিল সোনারগাঁও প্রেসক্লাব।
/ ২১২ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৬ পূর্বাহ্ন

মানবজমিন সম্পাদককে সম্মাননা দিল সোনারগাঁও প্রেসক্লাব।

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ সজীব হোসেন।

মানবজমিন সম্পাদককে সম্মাননা দিল সোনারগাঁও প্রেসক্লাব
দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে সম্মাননা দিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাব।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁও রয়েল রিসোর্টের অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী,প্রকাশক মাহবুবা চৌধুরীসহ মানবজমিনের সাংবাদিকরা ফ্যামিলি ডে অনুষ্ঠানে সোনারগাঁও ভ্রমণে আসেন।
এসময় সোনারগাঁও রয়েল রিসোর্টে তাদেরকে স্বাগত জানান সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন ও সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং মানবজমিনের সোনারগাঁও প্রতিনিধি আবু বকর সিদ্দিক।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক বজলুর রহমান সিআইপি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁও পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন কমিশনার, সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, আশরাফ মোল্লা, সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আতা রাব্বি জুয়েল, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি খোরশেদ আলমসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page