বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত
Headline
Wellcome to our website...
মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই চলছে ভূমি অফিসের সকল কার্যক্রম 
/ ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন

মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই চলছে ভূমি অফিসের সকল কার্যক্রম 

 

শাহাদুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন (ভূমি) অফিসে অযত্ন আর অবহেলায় চেয়ারে পড়ে থাকে জাতীয় পতাকা। বিধি মোতাবেক সরকারি ছুটির দিন ব্যতীত সকল কার্যদিবসে জাতীয় পতাকা উত্তোলনের সরকারি নির্দেশনা থাকলে ও ধানকোড়া ভূমি অফিসে  প্রায়ই এর ব্যত্যয় ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।

গত বুধবার (৮ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, দুপুরে কার্যদিবসে ধানকোড়া ইউনিয়ন (ভূমি) অফিসের ছাদে একটি কোনায় চেয়ারে অবহেলায় পড়ে আছে জাতীয় পতাকা। আর ভূমি কর্মকর্তা মোঃ নুরইসলাম তার অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। পরে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে অফিস সহকারীকে দিয়ে তড়িঘড়ি পতাকা উত্তোলন করে।

ধানকোড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা নুর ইসলাম বলেন, আমরা প্রতিদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করে থাকি । মাঝে মধ্যে মনের ভুলে উত্তোলন করা হয় না।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর আহমদ বলেন, এই বিষয়ে আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। যদি সত্যি তিনি জাতীয় পতাকা উত্তোলন না করে চেয়ারে ফেলে রাখেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page