সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline
মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার
Headline
Wellcome to our website...
রাঙ্গুনিয়া ইক্বরা তাহফিজুল কুরআন ও নুরানী একাডেমির সবক প্রদান ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত
/ ২৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ন

রাঙ্গুনিয়া ইক্বরা তাহফিজুল কুরআন ও নুরানী একাডেমির
সবক প্রদান ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদঃ

রাঙ্গুনিয়ার অনন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইক্বরা তাহফিজুল কুরআন ও নুরানী একাডেমির সবক প্রদান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা লিচুবাগানে অবস্থিত ইক্বরা তাহফিজুল কুরআন ও নুরানী একাডেমির হলরুমে ফেরিঘাট জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগ্রাম হযরত আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসার হেফজ বিভাগের সাবেক শিক্ষক ও চুয়েট বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সৈয়দ করিম।
একাডেমির শিক্ষক মাওলানা মুহসিন বিন ক্বদীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি ইমরান,ব্রম্মোত্তর ইউনুছিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মো: ইসমাইল,হাফেজ মাওলানা তসলিম ও মাওলানা খোরশেদুল আলম প্রমুখ।

শিক্ষার্থীদের সবক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান মেহমান চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসার হেফজ বিভাগের সাবেক শিক্ষক ও চুয়েট বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সৈয়দ করিম।

তিনি তার বক্তব্যে মাদরাসার অগ্রযাত্রায় শিক্ষকদের আন্তরিকতাপূর্ণ পাঠদান ও অভিভাবকদের সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

২০২৪ শিক্ষাবর্ষে মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় (হিফয ও নূরানী বিভাগ) এর মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ও হামদ নাত এবং ক্বিরাত তিলাওয়াতক্বারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও অভিভাবকগণ
আন্তরিকতাপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতার অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

বিশেষ করে শিশু শিক্ষার্থীদের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত, বাংলা, আরবী, ইংরেজি বক্তব্য সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের নানা পরিবেশনা ছিল মুগ্ধ করার মতো।

এসময় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও শুভার্থীদের স্বত:স্ফুর্ত উপস্থিতি কুরআনের আয়োজনকে প্রাণবন্ত করে তুলে। অনুষ্ঠানে মাদ্রার পরিচালকগণসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাসে যাত্রা করে ইক্বরা তাহফিজুল কুরআন ও নুরানী একাডেমি।
এখানে হিফযুল কুরআনের পাশাপাশি নূরানী বিভাগ ও জেনারেল বিষয়েও পড়াশোনা করানো হয়। প্রতিষ্ঠার মাত্র ১ বছরে শিক্ষাদীক্ষা, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কৃতিত্ব দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
ইক্বরা তাহফিজুল কুরআন ও নুরানী একাডেমির দ্বীনি শিক্ষা বিস্তারে মাইল ফলক ভূমিকা রাখবে, এমনটি প্রত্যাশা সবার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page