রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Headline
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর? সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান হাতের মেহদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ”ঝুলান্ত মরদেহ উদ্ধার! না ফেরার দেশে সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা: শোকে স্তব্ধ রংপুর সাংবাদিক অঙ্গন মাদকের আতুড়ঘর সেনবাগ, নষ্ট হয়ে যুবসমাজ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত
Headline
Wellcome to our website...
রামগড়ে ‘বাঁশরী ওয়াদুদ”ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
/ ২১৫ Time View
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১:৪৪ অপরাহ্ন

রামগড়ে ‘বাঁশরী ওয়াদুদ”ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি : মোঃ জসিম উদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া
পাহাড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত সাবেক মহকুমা শহর রামগড়ে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্ট। রামগড় উপজেলা বিএনপির সহযোগীতায় জাতীয়তাবাদী ফোরাম এ টর্নামেন্টের আয়োজন করে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভুইয়া, সাধারন সম্পাদক এমএন আবছার, যুগ্ম-সাধারন সম্পাদক মো.মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল,রামগড় পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
রামগড়ের এই মাঠটি মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে সূচিত হয় উল্লেখ করে ওয়াদুদ ভুইয়া বলেন, মাঠটি দেশজুড়ে খেলাধুলার জন্যে বিখ্যাত ছিলো। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব হবে।এঅঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী ও সন্ত্রাসী তৈরি হবেনা।দেশে সন্ত্রাস, মাদকের ব্যবহার বাড়ার পেছনে ক্রীড়া ও সংস্কৃতিকে আড়ালে রাখাই দায়ী বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি ক্ষমতায় আসলে খেলাধুলাকে প্রাধান্য দেয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
পাশের জেলা চট্টগ্রাম ও নোয়াখালীর একাধিক টীমসহ ১৬ টি দল অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নোয়াখালীর কবির হাট ক্লাবের মুখোমুখি হয় রামগড়ের বল্টুরাম একতা সংসদ। প্রতিদ্বন্ধিতাপুর্ণ খেলায় নোয়াখালীর কবির হাট ক্লাব ১-০ গোলে বিজয়ী হয়। টুর্নামেন্টের প্রথম পর্ব লীগ পদ্ধতিতে ও সুপার এইট পর্ব নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page