বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
র‌্যাবের যৌথ অভিযানে কুষ্টিয়ার যুবলীগ নেতা জেড এম সম্রাট গ্রেফতার ।
/ ২২৮ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৪৮ পূর্বাহ্ন

র‌্যাবের যৌথ অভিযানে কুষ্টিয়ার যুবলীগ নেতা জেড এম সম্রাট গ্রেফতার ।

আবদুল্লাহ আল বিন জুবায়ের
কুষ্টিয়া

র‌্যাবের যৌথ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী জেড এম সম্রাট গ্রেফতার। তিনি সদর উপজেলার কমলাপুর এলাকার আমিরুল ইসলাম ওরফে বাবলু জোয়ার্দ্দারের পুত্র। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫আগষ্ট স্বৈরাচার (আ’লীগ) শেখ হাসিনা সরকার পতনের পর আত্ম গোপনে চলে যান শহর যুবলীগের এই নেতা। আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের প্রেক্ষিতে কুষ্টিয়া সদর থানায় দায়েরকৃত ০২টি হত্যা মামলার এজাহার নামীয় আসামী তিনি। যার মামলা নং-১৭ তারিখ ১৯ আগষ্ট ২০২৪। এবং মামলা নং-২১, তারিখ ২০আগষ্ট২০২৪।

র‌্যাব সূত্রে জানা যায়, কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১ এবং র‌্যাব-১ সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প এর যৌথ অভিযানিক দল রবিবার (২২সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় আসামী জেড এম সম্রাটকে জিএমপি, গাজীপুর বাসন থানাধীন ভোগড়া বাইপাস মোড় এলাকা থেকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃত আসামী জেড এম সম্রাটের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, মারামারি এবং চাঁদাবাজির মামলা সহ সর্বমোট ১১টি মামলা চলমান রয়েছে বলে জানা যায়। পরে উক্ত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তা*ন্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page