মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Headline
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে NCP সমর্থিত National Lawyers Alliance – NLA মনোনীত লাল-সবুজ প্যানেলে প্রার্থীগণ। সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক বিজয়নগরের ৪ লক্ষ ৩৫ হাজার মানুষের জীবনযাত্রা আজ ভয়াবহ সড়ক দুর্ভোগে বিপর্যস্ত। রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত “চলন্ত ট্রেনে আগুন” এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা গোমতী ইউনিয়নে চুরির মহামারি: মসজিদ-মাদ্রাসাও রক্ষা পাচ্ছে না, বিচারহীনতায় বাড়ছে আতঙ্ক বাড়ছে হামের ভয়াবহতা, উদ্বেগে স্বাস্থ্যখাত। ঢাকায় জাগ্রত জাতীয় কাউন্সিল–২০২৬: সমাজসেবা ও সাহিত্যে সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কবি মফিদুল
Headline
Wellcome to our website...
শরীয়তপুরে একাধিক মামলার আসামী ইউপি চেয়ারম্যান ও ড্রাইভারকে গ্রেফতার করেছে র‍্যাব ১০
/ ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১২:১২ অপরাহ্ন

শরীয়তপুরে একাধিক মামলার আসামী ইউপি চেয়ারম্যান ও ড্রাইভারকে গ্রেফতার করেছে র‍্যাব ১০

জুয়েল মিয়া
বাংলাদেশ রিপোর্টার

শরীয়তপুররের জাজিরায় বিলাসপুর সজিব হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী (৫৩) ও তার প্রধান সহযোগী ফারুক (২৯)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে জাজিরা থানা পুলিশ
বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন

এর আগে বুধবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর শান্তিনগর থেকে তাদের আটক করে রাত সাড়ে ১০ টার দিকে তাদেরকে জাজিরা থানায় প্রেরণ করেছে র‍্যাব-১০

জাজিরা থানা সূত্রে জানা যায় আটক চেয়ারম্যান কুদ্দুস বেপারীর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, লুটপাট ও মানব পাচারসহ অন্তত ৪৪ টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বেশ কিছু মামলায় তিনি পলাতক আসামী ছিলেন। এছাড়াও কুদ্দুস বেপারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদার নামে শ্রমিকদল কর্মী নিহত হওয়ার ঘটনায় এজাহারভুক্ত আসামী। সেখানেও তিনি পলাতক আসামী ছিলেন।

অপরদিকে তার সহযোগী ড্রাইভার ফারুকের বিরুদ্ধে জাজিরা থানায় হত্যা মামলা সহ অন্তত ২০টি মামলা রয়েছে।

র‍্যাব-১০ সূত্রে জানা যায় (৩০ অক্টোবর) বিকাল ৪ টা হতে ৪:৩০ মিনিট পর্যন্ত র‌্যাব-১০উক্ত অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পল্টন থানাধীন শান্তিনগর একটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে শরীয়তপুরের জাজিরা উপজেলা বিলাশপুর ইউনিয়নের চাঞ্চল্যকর আলোচিত সবিজ হত্যা মামলা সহ উল্লেখিত মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী (৫৩) ও তার ড্রাইভার মোঃ ফারুক (২৯)কে গ্রেফতার করে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন বুধবার বিকালে ঢাকার শান্তিনগর থেকে কুদ্দুস বেপারীকে আটক করেছেন র‍্যাব-১০ এরপর আমাদের অবগত করলে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আমরা র‍্যাব-১০ থেকে তাকে হেফাজতে নেই পরে তাকে নিয়মিত মামলায় বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page