বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Headline
সাতকানিয়ায় ছদাহা ইউনিয়নে ২ কিশোরীকে ৭ জন মিলে গণধর্ষণ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড। তারিখ: ১৩.০৫.২০২৬ খ্রি. জেলা তথ্য অফিস,পঞ্চগড় এর ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, ও কৃষি ঋণ নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ একজন বীরের বিদায় হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে কুমিল্লার সার্কিট হাউসে প্রেস ব্রিফিং দুঃসহ স্মৃতির সাক্ষী বীরাঙ্গনা টেপরী রানীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন ।
Headline
Wellcome to our website...
শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির নতুন সভাপতি সাগীর ও সম্পাদক মফিদুল
/ ১৯১ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন

শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির নতুন সভাপতি সাগীর ও সম্পাদক মফিদুল

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির কার্যকরী কমিটিতে সাগীর হোসেন ভূঁইয়াকে সভাপতি ও মফিদুল ইসলাম পাহাড়কে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে সংগঠনের সভাপতি সাগীর হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এ কমিটির অনান্য নেতৃবৃন্দ হলেন-সিনিয়র সহসভাপতি শামসুদ্দিন তালুকদার, সহ-সভাপতি আ. রাজ্জাক হাওলাদার, সেকেন্দার আলী খান, নয়া মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান সরদার, হারুন অর রশিদ মুন্সী, মজিবুর রহমান খালাসী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মামুন তালুকদার, কোষাধ্যক্ষ আলতাফ হোসেন শেখ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর কোতোয়াল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আ: বাতেন বাবু, সহ-দপ্তর সম্পাদক এবাদুল মাদবর, কার্যকরী সদস্য আবুল কালাম গাজী, ফিরোজ আলম, মাজহারুল ইসলাম, মাহমুদুন নবী কোতোয়াল রাজা, পলাশ মীর ও দেলোয়ার হোসেন খান।

এরআগে রবিবার সাব-রেজিস্টার অফিস চত্ত্বরে শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির আহবায়ক কামাল হোসেন মামুন তালুকদারের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য পলাশ মীরের সঞ্চালনায় সভায় এ কমিটির ঘোষণা করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আ. জব্বার খান।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আব্দুস সালাম, আবুল হোসেন সরদার, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা কৃষক দলের সভাপতি বিএম হারুন অর রশিদ, সদর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মোল্লা প্রমূখ।

শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির কার্যকরী কমিটির নবনির্বাচিত সভাপতি সাগীর হোসেন ভূঁইয়া বলেন, আমার বাবার দীর্ঘ ৩৫ বছর দলিল লেখক হিসেবে সেবা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমিও দীর্ঘদিন যাবৎ এ পেশায় থেকে সেবা দিয়ে যাচ্ছি। আমি সবসময় দলিল লেখকদের সুখে দুখে পাশে ছিলাম। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ করে দলিল লেখকদের কল্যাণে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page