বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলুন… এম এ জাহের এমপি
/ ৩২১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৬:৪৪ পূর্বাহ্ন

শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলুন… এম এ জাহের এমপি

সাইফুল ইসলাম ফাহাদ,স্টাফ রিপোর্টার:
বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছে৷ আমাদের স্বপ্নের সোনার বাংলা গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অনেক৷ কারন আজ সে শিক্ষার্থী আগামীকাল সে হবে রাস্ট্র পরিচালক৷ তাই শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের কে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে৷ বইয়ের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হলেই প্রকৃত মানুষ হয়না৷ আসুন সবাই মিলে সোনার বাংলা গঠনে সোনার মানুষ তৈরি করি৷ তবেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূর্ণ হবে৷ সোমবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা ৫- ( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এমপি এ-সব কথা বলেন৷ উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান শরীফ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কুমিল্লা এর সহকারি প্রকৌশলী বাবু সংকর কুমার সাহা৷ স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ শফিকুর ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ৷ নবর্নিমিত একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং বৃক্ষ রোপন অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিশন, স্কুলের শিক্ষক সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, মোঃ মনিরুল হক মোল্লাসহ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page