সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর ওয়েবসাইট হ্যাক”
/ ২২৬ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৫ পূর্বাহ্ন

শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর ওয়েবসাইট হ্যাক”

মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টাঃ বাংলাদেশ।

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর ওয়েবসাইট হ্যাক করে সতর্কবার্তা জুড়ে দেওয়া হয়েছে। মতিউর রহমান স্যার এবং প্রথম আলোর কর্মীবৃন্দ’ সম্বোধন করে বার্তাটি দিয়েছেন ‘একজন শুভাকাঙ্ক্ষী’।

আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে প্রথম আলোর ওয়েবসাইটে এ বার্তা পাওয়া যায়।
বার্তায় লেখা হয়েছে , আমি প্রথমেই এই বিষয় পরিষ্কার করতে চাই যে, আমি আপনাদের শত্রু নই বা দেশের সর্বাধিক পঠিত ও সবচেয়ে বিশ্বাসযোগ্য বাংলা সংবাদপত্র প্রথম আলোর কোনো সম্পদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার নেই। কিন্তু অনলাইন মাধ্যমে সংবাদ প্রচারের জন্য আপনাদের ওয়েবসাইটের ব্যবহৃত কুইনটাইপ টেকনলজিকস ইন্ডিয়া লিমিটেডের তৈরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)-এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি রয়েছে,বলে এমনটাই জানান।

এটি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম আলোর পূর্বপ্রকাশিত কোন সংবাদ বা তথ্য পরিবর্তন, পরিমার্জন বা নতুন কোন মিথ্যা তথ্য সংবাদ আকারে প্রকাশ করে প্রথম আলোর বিশ্বাসযোগ্যতা ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াতে পারে।
তাই তাদের সতর্ক করতে বার্তাটি প্রকাশ করছেন জানিয়ে তিনি বলেছেন, আপনাদের প্রযুক্তি বিভাগ ও নির্বাহী কর্মকর্তাদের সামনে আমি সকল নিরাপত্তা ত্রুটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে ইচ্ছুক, এবং যুক্ত প্রচেষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে তা সংশোধন করতে আগ্রহী। তার সঙ্গে যোগাযোগের জন্য একটি ই-মেইল অ্যাড্রেসও দেওয়া হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বার্তাটি প্রথম আলোর ওয়েবসাইটে ছিল। সেটি এখনও সরাতে পারেনি বলে জানিয়েছে, এমনটাই জানিয়েছেন পত্রিকাটির কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page