সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Headline
বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় যুবকদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি চলছে
/ ২৩৫ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৯:৫৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় যুবকদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি চলছে

আব্দুর রকিব সোহেল, 24hrstvbd মৌলভীবাজার জেলা।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের পশ্চিম লইয়ারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় এর পাশে কাঁচা রাস্তার দুই পাশে চারা গাছ রোপন করছেন ডা: ইকবাল হোসেনের নেতৃত্বে এক দল যুবক।

মাওলানা মুফতি হুমায়ুন কবীর এই সম্পর্কে বলেন, “ভারত থেকে নেমে আসা উজানের পানিতে বন্যার সৃষ্টির ফলে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকাসহ৷ ফেনী এবং কুমিল্লার বন্যা দুর্গতদের সহায়তার জন্য দেশ বিদেশ থেকে ফান্ড কালেকশন করেন এবং সেই ফান্ড দিয়ে বন্যাবাসীদের খাবার এবং অন্যান্য উপকরণের ব্যবস্থা করেন। দুর্গত এলাকায় এই ত্রাণ বিতরণ করেন। এরপর থেকেই তারা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। যার মধ্যে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছিল যা এখন সবাই মিলে বাস্তবায়ন করছেন।

তিনি আরো বলেন, এই বৃক্ষরোপন কর্মসূচী পশ্চিম লইয়ারকুল এর গ্রাম থেকে শুরু করে ২নং ভূনবীর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অব্যাহত থাকবে।”

এই বৃক্ষরোপন কর্মসূচীর নেতৃত্ব দানকারী ডা: ইকবাল হোসেনের কাছে এই সম্পর্কে জানতে চাওয়া হলে, তিনি বলেন, “আমরা কোনো সংঘটনের ব্যানারে এই কর্মসূচী পালন করছি না। আর ইহা করার ইচ্ছা ও আমাদের নেই। একদল যুবক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর সহায়তায় আমরা এই কর্মসূচী বাস্তবায়ন করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে ও আমাদের এই কার্যক্রম সবাইকে সাথে নিয়ে চলমান থাকবে।”

কোনো ধরনের সংঘটনের নাম ছাড়াই সবার সম্মিলিত প্রয়াসে ও এলাকাবাসীর সহায়তায় এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করছেন ডা: ইকবাল হোসেনসহ, সাতগাঁও সামাদিয়া আলিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুস শহীদ খান, মাওলানা মুফতি হুমায়ুন কবীর, মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জাফরী, ব্যবসায়ী শামীম আহমেদ, মো: আব্দুল মতিন, ভলান্টিয়ার আব্দুস সোহান, মো: কানন আহমেদসহ নাম না জানা আরো অনেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page