সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
সরিষাবাড়ি উপজেলা ও পৌর ছাত্রদল অবিরাম ছুটে চলছে বন্যার্তদের সহযোগীতার জন্য ত্রান সংগ্রহে
/ ১৯০ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৩:৫৮ অপরাহ্ন

সরিষাবাড়ি উপজেলা ও পৌর ছাত্রদল অবিরাম ছুটে চলছে বন্যার্তদের সহযোগীতার জন্য ত্রান সংগ্রহে।

মো.সিফাত,জামালপুর।।
দেশের বন্যা দূগর্ত মানুষের জন্য গণত্রান সংগ্রহ করার লক্ষ্য নিয়ে অবিরত ছুটে চলছে সরিষাবাড়ি উপজেলা ছাত্রদল এবং সরিষাবাড়ি পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ আগস্ট)সকাল থেকে দিনব্যাপী বাউসি উচ্চ বিদ্যালয় ,বারইপটল সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাউসি বাজারসহ বিভিন্ন জনাকীর্ণ জায়গায় সরিষাবাড়ি উপজেলা ও শহর ছাত্রদলের নেতাকর্মীরা বাংলাদেশের বন্যা কবলিত মানুষের জন্য ত্রান সংগ্রহ করে যাচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশের ১১ টি জেলার ৭৪ টি উপজেলা বন্যাপ্লাবিত।এই বন্যায় এখন পর্যন্ত প্রাণহানিসহ মানুষের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। যার কারণে বাংলাদেশের সরকারি- বেসরকারি সব পর্যায় থেকে বানভাসি মানুষের জন্য ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ১ হাজার ৯৮ টি সরকারী আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৮২ হাজার ৩০৯ জন মানুষ আশ্রয় নিয়েছে।এখনো হাজার হাজার মানুষ মান-সম্মানের কারণে আশ্রয়কেন্দ্রে না যেতে পেরে অবর্ণনীয় দুঃখ কস্টে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আছে। তাদের সহযোগিতার জন্যই গণত্রাণ কর্মসূচিতে অংশ নিয়ে সরিষাবাড়ী উপজেলা ছাত্রদল ও ছাত্রদলের এ উদ্যোগ

ত্রাণ সংগ্রহের সময় সরিষাবাড়ি উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্র দলের নেতাকর্মীরা স্কুলের ছাত্রছাত্রীদের বানভাসি মানুষদের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। ত্রাণ সংগ্রহের নেতৃত্ব প্রদান করেন সরিষাবাড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ন – আহবায়ক আরিফুর রহমান আরিফ।
এইসময় উপস্থিত ছিল ৬ নং ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সহ- সভাপতি মোঃ শামিম মিয়া (বাচ্চু),পৌর ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাসেল ইসলাম, ছাত্রনেতা বাধন,আলামিন, শামিম, সজিব, ফয়সাল, শিক্ষক- শিক্ষার্থী ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী সহ আরো অনেকেই।
এই গণত্রাণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে সরিষাবাড়ি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি দেনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক মোঃ গুলজার হুসেন এবং অত্র ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার আনোয়ার হোসেন বন্যার্তদের সহযোগীতার জন্য নগদ অর্থ প্রদাণ করেন।
সরিষাবাড়ি উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা সকল কে বন্যার্তদের পাশে এসে দাডানোর আহ্বান জানান।
এছাডাও সরিষাবাড়ি আর ডি এম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রজব আলি স্যার 24 Hrs Tv কে জানান সরিষাবাড়ি উপজেলা ছাত্রদলের এই কর্মসূচী কে সফল করার লক্ষ্যে আমাদের সকলকে এই মহান কাজে শরিক হতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page