রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
সাতক্ষীরায় হিরোইন ফেনসিডিল এলএসডিসহ চোরাকারবারি আটক ১
/ ২১৫ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৫ পূর্বাহ্ন

সাতক্ষীরায় হিরোইন ফেনসিডিল এলএসডিসহ চোরাকারবারি আটক ১

 

স্টাফ রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
ভারত থেকে বাংলাদেশে পাচার কালে ভোমরা সীমান্ত থেকে ০২ কেজি ভারতীয় হিরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল ও ০৪ বোতল LSD সহ মোহাম্মদ গাজী (৪৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

রোববার ১ (সেপ্টেম্বর) ভোর ৪ টায় ভোমরার ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ গাজী সাতক্ষীরার ভারুখালি গ্রামের নসিম উদ্দিন গাজী ছেলে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, সাতক্ষীরার ভোমরা বাংলাদেশের অভ্যন্তরে ঘোষপাড়া এলাকা দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে চোরাকারবারিরা। এমন সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের ভোমরা বিওপির বিআইপি এনসিও হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে শনিবার ৩১ আগস্ট  রাত ১১:৩০ ঘটিকায় এ্যাম্বুশ এ অবস্থান গ্রহণ করে। রবিবার ১ সেপ্টেম্বর ভোর  ০৪:১৫ ঘটিকায় আভিযানিকদল একদল চোরাকারবারিকে দেখে ধাওয়া করলে তারা রাতের অন্ধকারে ঘন জঙ্গলে পালিয়ে যেতে থাকে এবং তাদের মধ্যে হতে বাংলাদেশী নাগরিক মোহাম্মদ গাজী (৪৩) কে আটক করে তারা।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিসহ তল্লাশী করে ০১টি বস্তায় রক্ষিত ভারতীয় ০২ কেজি হেরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল ও ০৪ বোতল LSD (Lysergic Acid Diethylamide) উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আটককৃত আসামী মোহাম্মদ গাজীর বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক অপরাধে থানায় অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page