শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Headline
মহালছড়িতে অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার খাগড়াছড়িতে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী শেষ বিদায়ে আলি খামেনি: ইতিহাসে রয়ে যাবে উত্তরাধিকার ও বিতর্ক অবুঝ সন্তানের কান্নায় ভারী শাহপুর: কিস্তি দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ ইতি রানী, উৎকণ্ঠায় পরিবার মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশের ২০২৬–২০২৭ কেন্দ্রীয় কমিটি ঘোষণা: জাতীয় সাহিত্য আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা এশিয়ান অলিম্পিয়াডে বাজিমাত: এশিয়ার সেরা বাংলাদেশি শিক্ষার্থী সামিনা নূর তাজ একজন মুক্তিযোদ্ধার বিদায়
Headline
Wellcome to our website...
সাতক্ষীরা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের ডাস্টবিন স্থাপন
/ ২১৬ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন

সাতক্ষীরা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের ডাস্টবিন স্থাপন

স্টাফ রিপোর্ট:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রজন্ম পুনর্গঠনের শিক্ষার্থীরা। রবিবার সকালে শহরের নিউমার্কেট মোড়,খুলনা রোড মোড় সহ বিভিন্ন মোড়ে শহরকে পরিচ্ছন্ন রাখতে শহরের ডাস্টবিন স্থাপন করেন। এসময় শিক্ষার্থীরা ব্যবসায়ী ও জনসাধারণের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন সচেতনতা মূলক নির্দেশনা দেন। ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করেন শহরের আল বারাকা জুয়েলার্সের পরিচালক শহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে প্রজন্ম পুনর্গঠন শিক্ষার্থী মোস্থাইন বিল্লাহ, নিশাত জামান, গাজী মাহিন,ফারহান নাসীব, সাধারণ শিক্ষার্থী
আতিকা বুশরা,সুমাইয়া সিদ্দিকা,শাহরিয়া সুলতানা সহ আরো অনেকে।

ডাস্টবিন স্থাপনের সময় জনসাধারণ ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে শিক্ষার্থীরা বলেন,নিদিষ্ট স্থানে ময়লা ফেলবেন,যেখানে সেখানে ময়লা ফেলবেন না আমরা ডাস্টবিন স্থাপন করে যাচ্ছি এই ডাস্টবিনে ময়লা ফেলবেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সাতক্ষীরা শহরের রাস্তা পরিস্কার করছি ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমরা শিক্ষার্থীরা নতুন উদ্যোগ নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, নতুন ভাবে সাজাতে চায় সে জন্য শহরের বিভিন্ন পয়েন্ট প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page