বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার, মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন”
Headline
Wellcome to our website...
সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া তিনটি অস্ত্র ও ২৩ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক
/ ১২০ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৫:২০ অপরাহ্ন

সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া তিনটি অস্ত্র ও ২৩ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া তিনটি অস্ত্র, একটি ম্যাগাজিন, ২৩ রাউন্ড গুলি ও অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেলের যন্ত্রাংশসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার দুপরে শহরের সুলতানপুর এলাকা থেকে উক্ত অস্ত্র ও গুলিসহ ওই দুই যুবককে আটক করা হয়।
আটককৃত দুই যুবক হলো, সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন (২৭) ও একই এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে মেহেদি হাসান (২১)।
র‌্যাব জানায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর কতিপয় দূষ্কৃতকারী সাতক্ষীরার বিভিন্ন থানায় আগুন দিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। লুটকৃত অস্ত্র ও গোলা বারুদ বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় দূষ্কৃতকারী সাতক্ষীরা শহরের সুলতানপুরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তি আজ শনিবার দুপুরে সেখানে অভিাযান চালানো হয়। এসময় সেখান থেকে ফরহাদ হোসেন ও মেহেদি হাসানকে নামের দুই যুবককে আটক করা হয়। এরপর মেহেদি হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে ফরহাদ হোসেনের বসত বাড়ির রান্না ঘরের ভিতরে মাটিতে পুতে রাখা দুটি ওয়ার শুটার গান, একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড এমএম গুলি ও ১৫ রাউন্ড ৭.৬৫ গুলি জব্দ করা হয়। এসময় সেখান থেকে পুড়ে যাওয়া দুটি মটরসাইকেলের যন্ত্রাংশও উদ্ধার করা হয়।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার এএসপি মো: ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত আলামতসহ আটককৃত আসামীদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করতঃ ও আসামীদের বিরুদ্ধে অস্ত্র আবেিন মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page