রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Headline
বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
সাতক্ষীরা সরকারি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণসভা- সাংস্কৃতিক অনুষ্ঠান ।
/ ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

সাতক্ষীরা সরকারি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণসভা- সাংস্কৃতিক অনুষ্ঠান ।

মোঃ আবু বক্কার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি !

সাতক্ষীরা সরকারি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজের অডিটোরিয়ামে এ স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণসভা- সাংস্কৃতিক অনুষ্ঠান পালন কমিটির আহবায়ক মোঃ মিয়ারাজ হুসাইনের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আল মুনতাসির বিল্লাহ, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ বদরুল মিল্লাত, অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক,শিক্ষিকা ,কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ,

বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো। তবুও খুনিদের আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা , সমন্বয়করা বলেন ফ্যাসিস্টদের অত্যাচারে নিপীড়িত হয়েছিল সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি ব্যক্তি। জুলাই অভ্যুত্থান আমাদের অনুপ্রেরণা। তাই শহীদদের চেতনাকে আমাদের ধরে রাখতে হবে। নাটক-চলচ্চিত্র এবং গানের মাধ্যমে আমাদের শহীদদের নিয়ে আসতে হবে। তাহলেই বেঁচে থাকবে এই অভ্যুত্থান।

২০২৪ এর জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাতক্ষীরা সরকারি কলেজ পরিবার।

স্মরণসভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page