মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
টঙ্গীতে তথ্যবাণী পত্রিকার সম্পাদক প্রয়াত আমিনুল হক’র স্মরণে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরন পদ্মা সেতুতে মাঝ রাতে বাস দুর্ঘটনায় হেলপার নিহত, আহত ৭-৮ ব্রাহ্মণপাড়া বৃহওর চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যান এর উদ্যাগে হিফজুল কোরান প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কুমিল্লায় চলছে দ্বিতীয় দিনের নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা জোরদার চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ সরাইল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ গ্রামবাসী’র মাঝে ৪ ঘন্টা সংঘর্ষ চলে, আহত শতাধিক সুনামগঞ্জে শাল্লায় হাওর ফসল রক্ষা স্বাধীন বাংলাদেশ এবং মেজর জিয়াউর রহমান
Headline
Wellcome to our website...
সিএনজি ধর্মঘটে রাঙামাটির  কাপ্তাই- লিচুবাগান এবং আসামবস্তী সড়কে যাত্রীরা চরম দূর্ভোগে।
/ ১৬৩ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৬ পূর্বাহ্ন

সিএনজি ধর্মঘটে রাঙামাটির  কাপ্তাই- লিচুবাগান এবং আসামবস্তী সড়কে যাত্রীরা চরম দূর্ভোগে।

মিন্টু কান্তি নাথ

( রাঙামাটি জেলা) রাঙামাটির  কাপ্তাই- লিচুবাগান এবং কাপ্তাই-আসামবস্তী সড়কে অনির্দিষ্টকালের জন্য সিএনজি চালিত অটোরিকশা  চলাচল রবিবার (২২ সেপ্টেম্বর)  সকাল ৬ টা হতে  বন্ধ রয়েছে। ফলে উভয় সড়কে সিএনজি করে যাতায়াতকারী যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছে। এসময় অফিসগামী কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ জনগণকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।

সন্ত্রাসী কর্তৃক কাপ্তাই সিএনজি সমিতির সদস্য মো: মামুন এবং মো: ফারুককে আসামবস্তী সড়কে গুরুতর আহত করার প্রতিবাদে রাঙামাটি জেলা সিএনজি চালক সমিতির নির্দেশনা মোতাবেক এই ধর্মঘট পালিত হচ্ছে বলে জানান   কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের  সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম।

এদিকে রবিবার সকাল ৯ টায় কাপ্তাই রেশম বাগান পুলিশ চেকপোস্টে গিয়ে দেখা যায়, কেপিএম সিএনজি চালক সমিতির সদস্যরা সেখানে অবস্থান নিয়ে সিএনজি চলাচলে বাঁধা প্রদান করছেন।

অপরদিকে রবিবার সকাল ১০ টায়  কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি মূল সড়কে এসে দেখা যায়, এখানেও সিএনজি চালকরা রাস্তায় অবস্থান নিয়ে কোন সিএনজিকে চলতে দিচ্ছেন না। এসময় বড়ইছড়ি   সিএনজি চালক সমিতির সভাপতি আমির হোসেন এবং সিএনজি চালক বাবলু মল্লিক জানান, আসামবস্তী সড়ক সহ রাঙামাটিতে আমাদের সদস্যদের পাহাড়ি সন্ত্রাসিরা পিটিয়ে গুরুতর জখম করেছেন। আমরা এর বিচার না পাওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবো। আমরা এর বিচার চাই।

এদিকে যাত্রী মো: ইমরান, সেকান্দর, উসাইনু মারমা জানান, কোন রকম ঘোষণা ছাড়া সিএনজি চালকরা ধর্মঘট ডাকায় আমাদের দূর্ভোগ চরমে উঠেছে।

সর্বশেষ দুপুর সাড়ে ১১ টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিএনজি ধর্মঘট চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page