মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুটি টিউবওয়েলের ভেতর চেতনানাশক ওষুধ মিশিয়ে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটছে।
/ ২১১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৪:২৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুটি টিউবওয়েলের ভেতর চেতনানাশক ওষুধ মিশিয়ে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটছে।

মোঃজুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ পালপাড়ায় পাঁচ ভাইয়ের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় অসুস্থরা হলেন—অসীম পাল (৩৫), আশীক পাল (৩০), সুপাংক পাল (৩৫), রাম প্রসাদ পাল (৩৪) ও দিবাস (৩২)। অসুস্থদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

অসুস্থ হয়ে পড়া এক পরিবারের অনিতা রানী পাল বলেন, শনিবার দিবাগত রাতে আমরা সবাই খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। রাতে কেউ আর সজাগ ইইনি। সকালে আমার ঘরের দরজায় পাশের বাড়ির লোকজন ধাক্কা দিলে আমার ঘুম ভাঙে। জেগে উঠে দেখি ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।

স্থানীয় সঞ্জয় কুমার পাল ও অশিম কুমার পাল বলেন, তাদের টিউবওয়েলের পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয় কে বা কারা। এরপর তারা রাতে এমনভাবে ঘুমিয়ে পড়েন যে আর কিছু বুঝতেই পারেননি। সবাই ঘুমিয়ে পড়লে চোর প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই পরিবারের দাবি পাঁচ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও সোনার গহনাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page