রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
সোনাগাজীতে সাপের ছোবলের পর ওঝা দিয়ে ঝাড়ফুঁক, মারা গেলেন কৃষক।
/ ৩৭৩ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪, ৮:৩৬ পূর্বাহ্ন

সোনাগাজীতে সাপের ছোবলের পর ওঝা দিয়ে ঝাড়ফুঁক, মারা গেলেন কৃষক।

ফেনীর সোনাগাজীতে বিষধর সাপের ছোবলে ইসমাইল হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের ছেলে মো. শাহীন বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমার বাবা স্থানীয় কারামতিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিষাক্ত সাপ তাঁর ডান পায়ে ছোবল দেয়। তিনি একটি রশি দিয়ে ক্ষতস্থানের ওপরে বেঁধে বাড়িতে আসেন। প্রথমে বাড়িতে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। এতে শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে দিবাগত রাত একটার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক কোনো চিকিৎসা না দিয়ে বাবাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। ফেনীতে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. সাদেকুল করিম আরাফাত বলেন, রোগী ইসমাইলকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। পরে জানতে পারি হাসপাতাল নেওয়ার পথে রোগীর মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, সাপের ছোবলের পর ঝাড়ফুঁক না করিয়ে রোগীকে সাথে সাথে হাসপাতাল নিয়ে আসলে হয়ত মৃত্যু এড়ানো যেতো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন,হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। সম্প্রতি রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক দেখা দেওয়ার পর হাসপাতালের সব চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সাপে কাটা রোগীকে প্রতিষেধক (অ্যান্টিভেনম) প্রয়োগের বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এরপরও হাসপাতালে সাপে কাটা রোগী আনার পর কোন পরিস্থিতিতে ভ্যাকসিন দেওয়া হয়নি, বিষয়টি খতিয়ে দেখা হবে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, বিষধর সাপের ছোবলে মারা যাওয়া ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে শুক্রবার দুপুরে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page