বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Headline
আইজিপি পদকে ভূষিত জাজিরা থানার ওসি সালেহ্ আহমেদ, আনন্দিত সাধারণ মানুষ ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো দুই নারী নরসিংদীর শিবপুরে বাম্পার ফলনেও হতাশ কৃষক দ্বিগুন দামেও শ্রমিক মিলছে না অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক বাগমারায় গলায় ফাঁস দিয়ে আব্দুল হান্নান নামে এক যুবকের আত্মহত। নাটোরে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস’২০২৬ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে NCP সমর্থিত National Lawyers Alliance – NLA মনোনীত লাল-সবুজ প্যানেলে প্রার্থীগণ। সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক
Headline
Wellcome to our website...
আইজিপি পদকে ভূষিত জাজিরা থানার ওসি সালেহ্ আহমেদ, আনন্দিত সাধারণ মানুষ
/ ২০ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

আইজিপি পদকে ভূষিত জাজিরা থানার ওসি সালেহ্ আহমেদ, আনন্দিত সাধারণ মানুষ

মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননার অন্যতম ‘আইজিপি পদক’ অর্জন করেছেন শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহমেদ। ভালো কাজ, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ পদকের জন্য মনোনীত হন।

মঙ্গলবার (১২ মে) আনুষ্ঠানিকভাবে এই পদক গ্রহণ করেন তিনি। এ খবরে জাজিরা থানা এলাকার সাধারণ মানুষের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন একজন দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে ওসি সালেহ্ আহমেদের এই অর্জন জাজিরাবাসীর জন্যও গর্বের বিষয়।

স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানান, দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আচরণ এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকার কারণেই তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।

জাজিরা থানার পুলিশ সদস্যরাও এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেন, ওসি সালেহ্ আহমেদের নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং জনগণের সেবার মান বৃদ্ধি পেয়েছে।

ওসি সালেহ্ আহমেদ আইজিপি পদক পাওয়ায় জাজিরার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page