মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Headline
ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
Headline
Wellcome to our website...
আমি নেতা হতে চাই না জনগণের সেবক হতে চাই হাটগাঙ্গোপাড়ায় জামায়াতের জনসভায়- ডা. বারী
/ ১৯৩ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন

আমি নেতা হতে চাই না জনগণের সেবক হতে চাই
হাটগাঙ্গোপাড়ায় জামায়াতের জনসভায়- ডা. বারী

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা:

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বলেছেন, আমি নেতা হতে চাই না। জনগণের সেবক হতে চাই। জনসেবার মাধ্যমেই আমি সারাজীবন আপনাদের পাশে থাকতে চাই। শনিবার বিকেলে বাগমারার হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত রাজশাহী-৪ (বাগমারা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. বারী বলেন, তিনি এমপি নির্বাচিত হলে বিনা অপরাধে কাউকে হয়রানী করা হবে না। বাগমারা থেকে সকল প্রকার দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা হবে। মানুষ নির্ভয়ে রাস্তা-ঘাটে ও হাটে-বাজারে চলাফেরা করতে পারবে। শান্তিতে রাতে ঘুমাতে পারবে। তিনি আরো বলেন, বিগত দিনে বিভিন্ন দল থেকে এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু বাগমারার উন্নয়নে তারা কোন কাজ করেননি। এ কারণে আজও বাগমারা অবহেলতি রয়েছে। আর অবহেলি এই বাগমারার সমস্ত রাস্তা-ঘাট, শিক্ষা ও কৃষির উন্নয়ন করে এই উপজেলাকে একটি আধুনিক ও উন্নয়নশীল উপজেলায় রুপান্তর করা হবে। এছাড়া আমি এমপি নির্বাচিত হলে হাটগাঙ্গোপাড়াকে একটি পূর্নাঙ্গ উপজেলায় রুপান্তর করা হবে। জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন জামায়াতের রাজশাহী জেলা নায়েবে আমীর মাও: মো: আব্দুল খালেক।
বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাষ্টার কামরুজ্জামান হারুরে সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জামায়াতের রাজশাহী জেলা সেক্রেটারী গোলাম মুর্তজা, জামায়াতের রাজশাহী জেলা শাখার মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, উপজেলা জামায়াতের সূরা সদস্য আশরাফুল হক, উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ সেক্রেটারী আইনুল হক, তাহেরপুর পৌর জামায়াতের আমীর শহিদুজ্জামান মীর, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক বাবুল হুসাইন, আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন, বাসুপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাইনুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সাহার আলী ও নরদাশ ইউনিয়ন জামায়াতের আমীর মমতাজ উদ্দিন প্রমূখ।

মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী
তাং ০৬/১২/২৫ইং
০১৭২৭৮৬২১১১

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page