শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
“উপদেষ্টা এস হাসান আরিফ আর নেই “
/ ১৪৮ Time View
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৭:০৭ অপরাহ্ন

উপদেষ্টা এস হাসান আরিফ আর নেই “

মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টাঃ বাংলাদেশ।

পৃথিবীর মায়া ত্যাগ করে, সব বাঁধন ছিন্ন করে না ফেরার দেশে চলে গেলেন, এস হাসান আরিফ।

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পদে দায়িত্ব থাকা অবস্থায় মারা গেলেন, জনাব এ এফ এম হাসান আরিফ।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওয়া রাজিউন।

তিনি অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদের দায়িত্বে ছিলেন।

আজ শুক্রবার ২০-ডিসেম্বর বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) জনাব মোঃ নাছির উদ্দিন ও মো.আবেদ চৌধুরী।

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে একই দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সঙ্গে শপথ গ্রহণ করেন।

তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে নিয়োজিত ছিলেন । এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান, আজ বাদ এশা রাজধানীর ধানমন্ডির সাত নম্বর বায়তুল আমান মসজিদে এ এফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে জানাযা হবে বলে তিনি নিশ্চিত করে জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page