বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ভিডিপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী
/ ২৩৯ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

কালিয়াকৈরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ভিডিপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

আগামী জাতীয় নির্বাচনে এবিএমএস (ABMS) রেজিস্ট্রেশন ছাড়া কেউ কোনো দায়িত্ব পালন করতে পারবে না, এমন কঠোর নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত ৫০তম ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাহিনীর পুরাতন ও অবসরপ্রাপ্ত সদস্যদের অভিজ্ঞতাকেও নির্বাচনী দায়িত্বে কাজে লাগাতে আহ্বান জানানো হয়েছে। তাদের অভিজ্ঞতা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহাপরিচালক জানান, নির্বাচন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে ভোটকেন্দ্রভিত্তিক একটি আধুনিক অটোমেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে, যেখানে কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ থাকবে না।
অনুষ্ঠান উপলক্ষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, কেক কেটে ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। পুরো আয়োজন ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
এ সময় অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপমহাপরিচালকবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।
তারিখ -০৫.১.২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page