বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড- সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা: তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার – জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। সরাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, আটক ১ বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪, 
Headline
Wellcome to our website...
কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার
/ ২১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন

কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার

 

অনলাইন ডেক্স

কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে কুমিল্লা শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (৮ এপ্রিল ২০২৬) রাতে অফিসার ইনচার্জের নেতৃত্বে শাসনগাছা রেলগেট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি জুবায়ের হোসেন জুয়েল (৩৩) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩১)-কে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের দেখানো মতে বসতঘরের ভাঙা চেয়ারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ৩১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত লোকজনের সামনে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, সীমান্ত এলাকা থেকে স্বল্প মূল্যে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তারা মজুদ করে রাখত।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page