বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুমিল্লায় কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান
/ ৩৭২ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

কুমিল্লায় কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার সদর দক্ষিনের জোড়কানন (পশ্চিম) ইউনিয়নের মজলিশপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আবাদযোগ্য কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা দুইটি ট্রাক্টর ও একটি এস্কেভেটর জব্দ করে উপজেলা পরিষদের মাঠে নিয়ে আসা হয়।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টা উপজেলার জোড়কানন (পশ্চিম) ইউনিয়নের মজলিশপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে আবাদযোগ্য কৃষিজমির টপ সয়েল কাটার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় রফিক নামে এক ব্যক্তিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড, দুইটি ট্রাক্টর ও একটি এস্কেভেটর জব্দ করে উপজেলা পরিষদের মাঠে নিয়ে আসা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুজন চন্দ্র রায়
উপজেলা নির্বাহী কর্মকর্তা
কুমিল্লা সদর দক্ষিণ। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সজীব তালুকদার, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

এবিষয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটা বা পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জব্দকৃত যানবাহনগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page