বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের
/ ৩৮৪ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘোলপাশা ছুপুয়া এলাকায় কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ছুপুয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে আব্দুল জব্বার (৩১) ও একই জেলার চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে শাকিল (২২)। তাদের মধ্যে জব্বার কাভার্ডভ্যানের চালক এবং শাকিল হেলপার (সহযোগী) ছিলেন।

মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রবিবার ভোরে ঘন কুয়াশার কারণে একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া পেছনের কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে চালক জব্বার নিহত হন। গুরুতর আহতবস্থায় হেলপার শাকিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এবিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) ফারুক হোসেন জানান, রবিবার ভোরে ছুপুয়া এলাকায় ঘন কুয়াশার কারণে চট্টগ্রামমুখী মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page