সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
কুমিল্লায় পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত
/ ২০৫ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ৬:৩০ পূর্বাহ্ন

কুমিল্লায় পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

 

 

 

শামীম হোসেন কুমিল্লা সদর দক্ষিণ প্রতিনিধি।।

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের পুরাতন থানা সংলগ্ন এলাকায় পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠন কুমিল্লা মহানগর দক্ষিণ থানা ও ঐক্য সংহতি পরিষদ, সদর দক্ষিণ, কুমিল্লার উদ্যোগে কুমিল্লা বিশ্বরোডের পদুয়ার বাজার (পুরাতন থানা সংলগ্ন) স্থানে এ প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানব সৃষ্ট মরণফাঁধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদুয়ার বাজারে বিশৃঙ্খলা নিরসন:কুমিল্লা শহরের বর্জ্য ও ইপিজেড এর অপরিশোধিত বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত দক্ষিণের মানবকুল-প্রাণীকুলের জীবন ও পরিবেশ বিপর্যয় রক্ষা সর্বোপরি কুমিল্লা সিটি কর্পোরেশনে নিয়োজিত ঠিকাদারদের কর্তৃক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে মানব বর্জ্য স্তুপীকৃত করে পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে উক্ত প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী সংশ্লিষ্ট প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে বলেন,অনতিবিলম্বে উল্লেখিত সমস্যার সমাধান না করলে ভুক্তভোগী সাধারণ জনগণকে নিয়ে কঠিন থেকে কঠিনতর প্রতিরোধ কর্মসূচি গড়ে তোলা হবে।

প্রতিরোধ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ডাক্তার হোসেন,বিএনপি নেতা ইসমাইল মজুমদার,কুমিল্লা সিটির ২৭ নং ওয়ার্ডের বিএনপি নেতা আব্দুল কুদ্দুস চৌয়ারা ইউনিয়ন যুবদল নেতা মনির মজুমদার প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page