বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুমিল্লায় বিএনপির অফিস ভাঙচুর; ৩১ জনের বিরুদ্ধে মামলা
/ ২২০ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

কুমিল্লায় বিএনপির অফিস ভাঙচুর; ৩১ জনের বিরুদ্ধে মামলা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির জেরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুকবুল হোসেন বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েলকে প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে তিতাস থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিককান্দি গ্রামের আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা গ্রুপ এবং একই গ্রামের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ও মোকাররম হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এসব গ্রুপের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির প্রার্থী সেলিম ভূঁইয়ার নির্বাচনি কেন্দ্র কমিটি গঠনের উদ্দেশ্যে সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর অনুসারী সাইফুল মেম্বার গ্রুপের মোকাররম হোসেন ও মুকবুল হোসেনসহ ৮-১০ জন পাশের গ্রাম জগতপুরে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে মানিককান্দি এলাকায় আবুল হোসেন মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে। এতে আবুল মোল্লা গ্রুপের দুইজন আহত হন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ঘটনার খবর পেয়ে আবুল হোসেন মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েল লোকজন নিয়ে মানিককান্দিতে অবস্থিত বিএনপির অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেন।

মামলার বাদী মুকবুল হোসেন বলেন, “৩০ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির নির্বাচনি কমিটি গঠন শেষে বাড়ি ফেরার পথে জগতপুর মাদ্রাসার কাছে আমাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এসহাক মোল্লা জুয়েলের নেতৃত্বে আমাদের বিএনপির অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি।”

অভিযোগ অস্বীকার করে এসহাক মোল্লা জুয়েল বলেন, “আমাদের লোকজন চটপটি খেতে গেলে মোকাররম ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের দুইজন আহত হয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, “উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page