বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Headline
স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে প্রাইভেটকার ভর্তি ৩২ কেজি গাঁজাসহ আটক-৪
/ ২৬২ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে প্রাইভেটকার ভর্তি ৩২ কেজি গাঁজাসহ আটক-৪

 

 

 

অনিক কুমার দাস কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।।

কুমিল্লা সদরের আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রাইভেটকার ভর্তি ৩২ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ সদস্যরা। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যাবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে জেলার সদর উপজেলার আমতলি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন, বিলকিছ (২৮) নরসিংদী জেলার রায়পুর থানার কাছারকান্দি গ্রামের হযরত মিয়া এর মেয়ে, আয়েশা বেগম (৪২) একই গ্রামের মৃত বাদশা মিয়া এর মেয়ে, গিয়াস উদ্দীন (২৮) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের মৃত হাফেজ আহমেদ এর ছেলে এবং আব্দুল খালেক (২৯) একই থানার একলাছপুর গ্রামের আব্দুস সোবহান এর ছেলে।
র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ তিন মাদক ব‍্যাবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহন কাজে একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page