মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline
ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার
/ ৪৪১ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর সংরাইশ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে কুমিল্লা র‍্যাব-১১,সিপিসি-২ উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাব-১১ বিজ্ঞপ্তি সূত্রে জানায়, বৃহস্পতিবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সংরাইশ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা একটি ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দুষ্কৃতকারীরা সংরাইশ এলাকার ক্যাফে ৩৫০০-এর উত্তর পাশে গোমতী নদীর পাড়ে সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করেছিল।

র‌্যাব আরও জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, র‌্যাব-১১ গত ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যাবধি বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধীসহ মোট প্রায় ৬১৫ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় শীর্ষ সন্ত্রাসী, আরসা সদস্য, জঙ্গি, হত্যা ও ধর্ষণ মামলার আসামি, অস্ত্র ও মাদক কারবারিসহ বিপুল সংখ্যক অপরাধীকে আইনের আওতায় আনা হয়। পাশাপাশি ১২৯টি অস্ত্র, ১ হাজার ৪০৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং অপহৃত ৯৬ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে।র‌্যাব-১১ জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page