মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Headline
হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে চাঁদার দাবিতে দিশেহারা সত্তরোর্ধ জেলে ‘১০ হাজার টাকা দিবি, নইলে তোর নাও-জাল খাইয়া দিমু’—অভিযোগ গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‌্যাবের পৃথক ২টি অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৮০ বোতল বিদেশী মদ’সহ আটক-১
/ ২৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন

কুমিল্লায় র‌্যাবের পৃথক ২টি অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৮০ বোতল বিদেশী মদ’সহ আটক-১

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং মোকাম দুর্গাপুর ও সদরের জগন্নাথপুর ইউনিয়নের গিলাতলী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩০ কেজি গাজা ও ৮০ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী জব্দ করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বুড়িচং মোকাম দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ (৪০) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দুবাইচর গ্রামের মোঃ রফিজ এর ছেলে।
র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দূর্গাপুর এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাজাসহ সোহাগ নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী উদ্ধার করা হয়।

পৃথক অপর একটি অভিযানে সোমবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গিলাতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধানে ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page