বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় সীমান্তে ১০- বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
/ ৬১১ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

কুমিল্লায় সীমান্তে ১০- বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
​
​কুমিল্লা আদর্শ সদর ও চৌদ্দগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল শাড়ির আনুমানিক ৬২ লক্ষ ৮৭ হাজার ১৫০ টাকা ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

​বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গত ২৪ ঘণ্টায় কুমিল্লার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলায় এই অভিযান চালানো হয়।
​অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১০ বিজিবির আওতাধীন শিবের বাজার বিওপি এবং বিবিরবাজার বিওপি’র গোলাবাড়ী পোস্টের বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্তের ৮ কিলোমিটারের অভ্যন্তরে কবিরাজ বাজার এবং টিক্কারচর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এই ভারতীয় শাড়ির চালানগুলো আটক করা হয়।
​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়,জব্দকৃত মালামাল প্রচলিত বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page