
কুমিল্লার বুড়িচং উপজেলায় ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।
অনিক কুমার দাস,কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় পুলিশের পরিচালিত অস্থায়ী চেকপোস্টে অভিজান চালিয়ে ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় যে,ঈদের পরদিন ২২ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বুড়িচং থানাধীন ২নং বাকশিমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় বাচ্চু মিয়ার বাড়ির সামনে কুমিল্লা-টু-বাগড়া পাকা সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে তাদের আটক করা হয়।
সোমবার(২৩মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন—মো. নিপু (৩০), পিতা: মো. কবির, সাং: ভাটপাড়া, ০৩নং ওয়ার্ড, থানা: কুমিল্লা কোতয়ালী; মো. রুবেল মিয়া (৩০), পিতা: কবির আহম্মেদ, সাং: পয়াত (উত্তরপাড়া), ৪নং ষোলনল ইউপি, থানা: বুড়িচং; মো. সাব্বির খন্দকার (৩০), পিতা: হারুন অর রশিদ, সাং: ঢলিপাড়া, ১৯নং ওয়ার্ড, থানা: কুমিল্লা কোতয়ালী; মো. জাহিদ (৩০), পিতা: মৃত রফিকুল ইসলাম, সাং: নুরপুর, ১৮নং ওয়ার্ড, থানা: কুমিল্লা কোতয়ালী; মো. রাসেল (৩৩), পিতা: মৃত শফিকুল ইসলাম, সাং: মুরাদপুর, ১৪নং ওয়ার্ড, থানা: কুমিল্লা কোতয়ালী; মো. রিপন (৩০), পিতা: হাজী আ. রশিদ, সাং: দক্ষিণ হরিপুর (করিমের বাড়ি), থানা: বুড়িচং; মো. শুভ ইসলাম (৩২), পিতা: মো. কামাল হোসেন, সাং: দৌলতপুর (কামালের বাড়ি), ৪নং ওয়ার্ড, থানা: কুমিল্লা কোতয়ালী; মো. ইমরান হোসেন (১৬), পিতা: আনোয়ার হোসেন, সাং: শিকাপুর (মনির মেম্বারের বাড়ি), ৪নং ষোলনল ইউপি, থানা: বুড়িচং; ইয়াছিন আরাফাত (২১), পিতা: আব্দুল জলিল, সাং: খাড়াতাইয়া (পশ্চিমপাড়া, হাজী বাড়ি), ৪নং ষোলনল ইউপি, থানা: বুড়িচং।
আটককৃতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করে লিখিত মতামত প্রদান করেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে সোমবার দুপুরে আটককৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

