রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Headline
ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড- সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা: তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার – জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ায় জ্বালানি তেল সংকট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
/ ৪১৫ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

কুষ্টিয়ায় জ্বালানি তেল সংকট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
আবদুল্লাহ আল বিন জুবায়ের
বিশেষ প্রতিনিধি,কুষ্টিয়া

কুষ্টিয়া জেলায় জ্বালানি তেল সংকটকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জেলার অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে, আর যেগুলো খোলা রয়েছে সেগুলোর সামনে দেখা যাচ্ছে মোটরসাইকেলের দীর্ঘ লাইন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খোলা থাকা পাম্পগুলোতে গাড়ি প্রতি মাত্র ১০০ থেকে ২০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই তেল পাচ্ছেন না, কারণ দ্রুতই মজুদ শেষ হয়ে যাচ্ছে।

এদিকে, খোলা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও কোথাও প্রতি লিটার তেলের দাম ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

পাম্প মালিকরা জানান, খুলনার ডিপো থেকে স্বাভাবিকের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ তেল সরবরাহ করা হচ্ছে। ফলে তারা বাধ্য হয়ে সীমিত পরিসরে তেল বিক্রি করছেন।

অন্যদিকে, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটের কারণে দেশের সব পেট্রোল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তারা বলেন, বর্তমানে সরবরাহকৃত জ্বালানি দিয়ে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে ভোক্তাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং পাম্প কর্মীরাও চরম চাপের মধ্যে রয়েছেন।

এ পরিস্থিতিতে দ্রুত জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করে সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page