
কুমিল্লার মনোহরগঞ্জে বর্ণাঢ্য পাগড়ী প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ জসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোবিন্দপুরে অবস্থিত বাইতুল মালেক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় গত ১৮ এপ্রিল এক বর্ণাঢ্য পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মালেক কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি জনাব জি এম ফারুক স্বপন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম মানিক-এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রফেসর জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বিএনপির নেতা মোঃ ইলিয়াস ভুঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোবারক হোসেন বিল্লাল, ৪ নং উত্তর ঝলম ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক রেজাউল করিম টিটু, ঝলম ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান সুমন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল্লাহ, যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল, বিএনপি নেতা হুমায়ূন কবির মিঠুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসেন, হাফেজ মুহাম্মদ মামুনুর রশিদ, নুরানী শিক্ষক হাফেজ মাহাদী হাসান রাজু, হাফেজ আলাউদ্দীনসহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এ সময় মাদ্রাসার ছাত্র হাফেজ আবদুল্লাহ আল জেহাদ ও হাফেজ মুহাম্মদ সোহাগ পাগড়ী গ্রহণের মাধ্যমে সফলভাবে হিফজ সম্পন্ন করেন। পরে মাদ্রাসার সভাপতি জনাব জি এম ফারুক স্বপন তাদের মাথায় পাগড়ী পরিয়ে দেন।
এরপর কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধানুসারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ মাওলানা মুফতি হুমায়ূন কবির মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুম আব্দুল মালেক মোল্লা, মরহুম শামছুল হক বাচ্চু ও সদ্য প্রয়াত মরহুম মোবারক মোল্লার রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

