বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত। আটক যুবক
/ ৩৫৭ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত। আটক যুবক

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি ।।

কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছে বাহাদুর হোসেন বাদল নামের এক যুবক। এ ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম থানায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত যুবক বাহাদুর হোসেন বাদল (১৯) থানা সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম।
চৌদ্দগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করে। গরুগুলো নিয়মিত থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করায় বাদলকে আগে থেকেই গরু নিয়ে প্রবেশে একাধিকবার নিষেধ করা হয়। কিন্তু বাদল থানা পুলিশের নিষেধের তোয়াক্কা না করে মঙ্গলবার দুপুরে একাধিক গরু নিয়ে থানার ভেতরে প্রবেশ করে।
এ সময় চৌদ্দগ্রাম থানার পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম অভিযুক্ত বাদলকে গরু নিয়ে থানায় প্রবেশে আবারও নিষেধ করে। এতে বাদল ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা দা দিয়ে শরিফুলের শরীরে আঘাত করে। একপর্যায়ে দা দিয়ে শরিফুলের মাথায় কোপ দেয়। এতে গুরুতর আহত হয় পুলিশ সদস্য শরিফুল। পরে পুলিশ সদস্যরা এসে বাদলকে আটক করে থানার ভেতরে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম বলেন, বাদল গত কয়েক বছর ধরে থানা এলাকায় গরু নিয়ে প্রবেশ করে। গরু থানার আশপাশের গাছপালা খেয়ে ফেলায় বাদলকে একাধিকবার নিষেধ করলেও সে কোনো তোয়াক্কা করেনি। মঙ্গলবার বিকেলে গরু নিয়ে মূল গেট দিয়ে বের হওয়ার সময় পুলিশ সদস্য শরিফুল তাকে নিষেধ করে। এ সময় সে ক্ষিপ্ত হয়ে শরিফুলকে দা দিয়ে কুপিয়ে আঘাত করে। পরে পুলিশ সদস্যরা ঘাতক বাদলকে আটক করে। পুলিশের ওপর হামলার ঘটনায় বাদলের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে বাদলকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page