শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Headline
সরাইল প্রেসক্লবে শোকসভা ও দোয়া মাহফিল “ফিল্মি কায়দায় অপহরণ-৩ দিনেও নিখোঁজ ইমামের কন্যা—উদ্বেগ বাড়ছে এলাকায়” “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মাটিরাঙ্গায় স্বামীর দেয়া আগুনে জ্বলতে গেছে স্ত্রীর শরীর নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত।
Headline
Wellcome to our website...
কুমিল্লা তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জড়িত মূল আসামী র‌্যাবের জালে আটক
/ ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ন

কুমিল্লা তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জড়িত মূল আসামী র‌্যাবের জালে আটক

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা তিতাসের মজিদপুরে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জড়িত মূল আসামী জামাল শিকদারকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।
রবিবার (২১ ডিসেম্বর) ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত আসামী মোঃ জামাল সিকদার (৫০) তিতাস উপজেলার শিবপুর গ্রামের সিকদার বাড়ির মোঃ দিলু মিয়া সিকদারের ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখ কুমিল্লা জেলার তিতাস থানাধীন মজিদপুর ইউনিয়নের শিবপুর সাকিনস্থ শিকদার বাড়িতে জামাতা কর্তৃক শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, আসামী জামাল উদ্দিন ভিকটিম সুফিয়া বেগম (৭০) এর মেয়ের জামাই। ঘটনার দিন আসামী তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন ধরাকে কেন্দ্র করে তাঁর স্ত্রী ও মেয়েকে গালমন্দ করে। একপর্যায়ে তার মেয়ে মারিয়া আক্তার (১৭)’কে মারধর ও লাথি মেরে গুরুতর আহত করে। এসময় মারিয়া আক্তার মাটিতে পরে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। তখন পরিবারের অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। উক্ত ঘটনাটি আসামীর শাশুড়ি জানতে পেরে আসামীর বাড়িতে আসে এবং আসামীকে তার মেয়েকে মারার কারন জিজ্ঞাসাবাদ করলে তাদের উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে আসামী জামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে তার শাশুড়ি সুফিয়া বেগমকে মারধর করে এবং তাকে কোলে তুলে নিয়ে গিয়ে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করেন। এ ঘটনাটি প্রতিবেশীরা দেখতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আসামী জামাল উদ্দিন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের নাতি বাদি হয়ে কুমিল্লা জেলার তিতাস থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। উক্ত হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। আলোচিত এই খুনের ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতারের লক্ষে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী, তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা হতে উক্ত হত্যাকান্ডের ঘটনায় জড়িত এজাহারনামীয় ১ নং আসামী মোঃ জামাল সিকদারকে গ্রেপ্তার করে। এসময় আসামীর হেফাজত হতে ১ টি মোবাইল ফোন এবং নগদ-১১,০০০/-টাকা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার সকালে কুমিল্লা জেলার তিতাস থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page