বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Headline
স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার
Headline
Wellcome to our website...
কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭
/ ৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাতি মামলার তিন আসামি, চুরি মামলার একজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন রয়েছেন। এ সময় একটি লোহার তৈরি চাপাতি, একটি এসএসের দামা ও একটি লোহার রড জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিক-নির্দেশনায় এসআই মিনাহজুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই আজিজুল ইসলাম, এসআই রেজোয়ানুল ইসলাম ও এসআই আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে চার কেজি গাঁজাসহ পটুয়াখালীর দুমকি থানার মুরাদিয়া এলাকার আব্দুস সাত্তার মৃধা (৪৬)কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ডাকাতি মামলায় দাউদকান্দি পৌরসভার তালতলী মধ্যপাড়া এলাকার ফরহাদ (২৮), দক্ষিণ সতানন্দি এলাকার মো. জাহিদ হাসান (২৭) এবং তুজারভাঙ্গা কেডিসি এলাকার মো. সোহেল ওরফে হিটলার (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি এসএসের দামা ও একটি লোহার রড জব্দ করা হয়।
চুরি মামলায় দাউদকান্দির সবজিকান্দি বাঘবাড়ী এলাকার মো. নাঈমুর রহমান (২৫) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে দুর্গাপুর এলাকার মো. সফিউল বশর (৪০) ও বেলানগর এলাকার মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা রয়েছে। অভিযান শেষে তাদের ভিন্ন ভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page