বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
/ ২৯২ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৭:২৭ অপরাহ্ন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের দায়ে ওই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় তাকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম (৫২) গত এক বছর ধরে এক ছাত্রীকে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের অফিস কক্ষে শ্লীলতাহানি ও তার শরীরে বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিত। ওই প্রধান শিক্ষক কাউকে বিষয়টি প্রকাশ না করার জন্য ছাত্রীকে ভয় ভীতি দেখাত এবং কথা কাউকে প্রকাশ করলে ছাত্রীকে মেরে ফেলবে এবং পরীক্ষায় ফেল করিয়ে দিবে সেই ভয় দেখিয়ে গত এক বছর যাবত ঐ ছাত্রীকে একাধিক বার ধর্ষণ করে।

গত ২১, ২৭ ও ২৯ নভেম্বর ওই ছাত্রীকে প্রধান শিক্ষক মনিরুল ইসলাম একাধিকবার ধর্ষণের পর পরিবারের লোকজন ওই শিক্ষার্থীর শারীরিক গঠন দেখে তাদের সন্দেহ হয়।

পরিবারের লোকজন ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে উক্ত ছাত্রী জানান স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম আমাকে লাইব্রেরীতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
ঘটনা জানার পর তার মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা করে। মামলার প্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর রাতে থানার উপ-পরিদর্শক (এস,আই) মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া সততা নিশ্চিত করে বলেন, ভিকটিমের মার মামলার প্রেক্ষিতে গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page