বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার- চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব:সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আবুনাঈম রিপন : চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান*
Headline
Wellcome to our website...
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬
/ ১১ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন ইয়াবা মামলার এবং তিনজন জিআর ও জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের অনন্তপুর এলাকায় হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. জামাল হোসেন ওরফে কসাই জামাল (৩৬), ইকরামুল হক (২৬) ও মো. কাউসার (৩০)কে গ্রেপ্তার করা হয়।
এদিকে ১৫ সেপ্টেম্বর পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি সুজন পাল (২৩), জিআর সাজা পরোয়ানাভুক্ত মো. মনিরুল ইসলাম (৪৫) এবং মোসাঃ জাহানারা বেগম ওরফে মনোয়ারা বেগম ওরফে মনুকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page