শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ায় অবৈধ বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা
/ ৪০৭ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৯:৩১ অপরাহ্ন

কুষ্টিয়ায় অবৈধ বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
আবদুল্লাহ আল বিন জুবায়ের

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তির কাছ থেকে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন। রোববার (২৮ ডিসেম্বর) কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া ও তালবাড়ি এলাকায় পৃথক অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় করম আলী ও মোস্তাফিজুর রহমানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

প্রশাসন জানায়, অনুমোদন ছাড়াই নদী ও আশপাশের এলাকা থেকে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছে। এসব অনিয়ম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page