বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ায় জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। আবদুল্লাহ আল বিন জুবায়ের
/ ২৩৫ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৮:০৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।
আবদুল্লাহ আল বিন জুবায়ের
কুষ্টিয়া :

আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে প্রতিবন্ধীদের পাশে, দাঁড়াতে হবে নিঃস্ব-অসহায় মানুষের পাশে

: কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম বলেছেন, “আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে প্রতিবন্ধীদের পাশে, দাঁড়াতে হবে নিঃস্ব-অসহায় মানুষের পাশে”। এ ধরনের মানবিক দৃষ্টিভঙ্গিই সমাজকে এগিয়ে নিতে পারে—এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এতিমদের যদি আমরা না দেখি, তাহলে বুঝতেই পারি না—তাদের জীবনটা হয়তো কেমন হতে পারতো। সমাজের কিছু জায়গা, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান—এসব জায়গায় অনেকেই নৈতিকতা থেকে সরে যাচ্ছে। এই সরে যাওয়া থেকেই সমাজে বিশৃঙ্খলার জন্ম হয়।”

তিনি ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় সহায়তা এবং এতিমখানার পরিধি ও কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল লতিফ শেখের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় এসময় সদর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, শহর সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম সহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরআগে ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page