বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ায় তীব্র শীতে শিশুরোগী বাড়ছে, লোকবল ও ওষুধ সংকটে চিকিৎসা দিতে হিমশিম।
/ ১৮৫ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় তীব্র শীতে শিশুরোগী বাড়ছে, লোকবল ও ওষুধ সংকটে চিকিৎসা দিতে হিমশিম।

বিশেষ সংবাদদাতা, কুষ্টিয়া
কুষ্টিয়ায় চলমান তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে।

এ বিষয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান,শীতের তীব্রতার কারণে শিশুরোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। প্রতিদিন ২৫ থেকে ৩০ জন শিশুরোগী ভর্তি হচ্ছে। কিন্তু চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় লোকবল কম থাকায় রোগীদের যথাযথ চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরও জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে ওষুধ সরবরাহও পর্যাপ্ত নয়, ফলে অনেক ক্ষেত্রে রোগীদের প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না।

হাসপাতালে আসা কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় অপেক্ষার পর চিকিৎসা পাওয়া যাচ্ছে। শীতের মধ্যে শিশুদের নিয়ে হাসপাতালে এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, শীতের এই সময়ে শিশুদের উষ্ণ রাখা, ঠান্ডা বাতাস এড়িয়ে চলা এবং কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত লোকবল বৃদ্ধি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন চিকিৎসক ও রোগীর স্বজনরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page