বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ায় ব্যাঙ্কেবল প্রজেক্ট প্রপোজাল তৈরির ওপর দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত
/ ৩৫৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:৩২ অপরাহ্ন

কুষ্টিয়ায় ব্যাঙ্কেবল প্রজেক্ট প্রপোজাল তৈরির ওপর দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল বিন জুবায়ের,
কুষ্টিয়া : কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত “ব্যাঙ্কেবল প্রজেক্ট প্রপোজাল তৈরি” বিষয়ক দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মজিবর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি হাজী মেজবার রহমান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের টেকসই করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এসময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি রফিকুর রহমান পরিচালক রবিউর রহমান ও ফেয়ার’র নির্বাহী পরিচালক দেওয়ান আক্তারুজ্জামান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কর্মশালাটি জেলার উদ্যোক্তাদের মাঝে পেশাদারিত্ব, পরিকল্পনা এবং ব্যবসায়িক ধারণাকে কার্যকরভাবে উপস্থাপনের কৌশল শেখাতে ভূমিকা রেখেছে।

দুই দিনের এই কর্মশালার প্রথম দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ, ব্যাংকিং বিশেষজ্ঞ ও এসএমই ফাউন্ডেশনের অভিজ্ঞ পরামর্শক তারেক আহমেদ সালাহউদ্দিন খান।

অংশগ্রহণকারীদের ব্যাঙ্কের জন্য উপযোগী প্রকল্প প্রস্তাব (Project Proposal) তৈরি, বাজেট নির্ধারণ, মার্কেট অ্যানালাইসিস, আর্থিক পূর্বাভাস ইত্যাদি বিষয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, তারা এখন নিজের ব্যবসার জন্য একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট প্রপোজাল তৈরি করতে সক্ষম হবেন এবং ব্যাংক ঋণের জন্য আত্মবিশ্বাসের সঙ্গে আবেদন করতে পারবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page