বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ায় ৮টি অবৈধ ইটভাটায় অভিযান ! ২৯ লাখ টাকা জরিমানা আদায়, ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে
/ ২১৩ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় ৮টি অবৈধ ইটভাটায় অভিযান ! ২৯ লাখ টাকা জরিমানা আদায়, ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে

আবদুল্লাহ আল বিন জুবায়ের
কুষ্টিয়া

পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে কুষ্টিয়া জেলার সদর ও মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে জেলার বিভিন্ন স্থানে অবস্থিত মোট ০৮টি অবৈধ ফিক্সড চিমনি ইটভাটা চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব ইটভাটার বিরুদ্ধে মোট ২৯,০০,০০০/- (উনত্রিশ লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে স্কেভেটর ব্যবহার করে ইটভাটাগুলোর রাউন্ড ভেঙে দেওয়া হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট জনাব মোঃ হাবিবুল বাসার, পরিদর্শক জনাব নাসরিন সুলতানাসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া পুলিশ বিভাগ, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

অভিযানকৃত ইটভাটাসমূহের তালিকা ও জরিমানার বিবরণ:
১. এমএনবি (MNB) ব্রিকস প্রোঃ হাজী নুর ইসলাম, মশান বাজার, মিরপুর, কুষ্টিয়া জরিমানা: ৪,০০,০০০/- টাকা ২. এসকেআর (SKR) ব্রিকস প্রোঃ সাইদুর ইসলাম, চুনিয়াপাড়া, বারুইপাড়া, মিরপুর, কুষ্টিয়া জরিমানা: ৪,০০,০০০/- টাকা ৩. এবি (AB) ব্রিকস প্রোঃ মোঃ শাহিন আলী, বলিদাপাড়া, মশান, মিরপুর, কুষ্টিয়া জরিমানা: ৫,০০,০০০/- টাকা ৪. ভাই ভাই ব্রিকস (VVB) প্রোঃ মোঃ হারুন অর রশিদ, মির্জানগর, বারুইপাড়া, মিরপুর, কুষ্টিয়া জরিমানা: ৩,০০,০০০/- টাকা ৫. এমআইএইচ (MIH) ব্রিকস প্রোঃ ইমাম আলামিন, বারখাদা, সদর, কুষ্টিয়া জরিমানা: ৩,০০,০০০/- টাকা ৬. এএসএসবি (ASSB) ব্রিকস প্রোঃ মোঃ শামসুল আলম, বারখাদা, জুগিয়া, কুষ্টিয়া
জরিমানা: ৩,০০,০০০/- টাকা ৭. এএসএসবি (ASSB)-২ ব্রিকস প্রোঃ মোঃ শিহাবুদ্দীন, বারখাদা, জুগিয়া, কুষ্টিয়া জরিমানা: ৩,০০,০০০/- টাকা
৮. এনবিসি (NBC) ব্রিকস প্রোঃ মোঃ নজরুল ইসলাম, বারখাদা, জুগিয়া, কুষ্টিয়া জরিমানা: ৩,০০,০০০/- টাকা
পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page